শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুন, ২০২২
 ”আওয়ামীলীগ আছে মানুষের সাথে, মানুষের পাশে গৌরবের সাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ  আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের নেতৃত্বে সাধারণ সম্পাদক ও ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম মন্ডলের সার্বিক সহযোগিতায় পলাশবাড়ী মহিলা কলেজ হতে ম্মরণকালের সর্বোচ্চ নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মহিলা ডিগ্রী কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু” বকর প্রধান, সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, শহিদুল ইসলাম বাদশা,আলী রেজা মোস্তফা গোলাপ,বর্তমান কমিটির সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, রংপুর জেলা শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহীন আলাল, গাইবান্ধা জেলা আ’লীগ সদস‍্য ড,মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্য ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।