শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

এবার বরিশালের তিন কন্যার নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা ও সেতু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

দক্ষিণাঞ্চবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাত্র একদিন পূর্বে নারায়ণগঞ্জের পর এবার বৃহস্পতিবার সকালে নগরীর সদররোডস্থ একটি বেসরকারী হাসপাতালে এক প্রসূতি মায়ের তিন কন্যা সন্তানের জন্ম হয়েছে। বরিশালে জন্ম নেয়া শিশুরও নাম রাখা হয়েছে পদ্মা সেতুর নামানুসারে সদ্য ভ‚মিষ্ট হওয়া ওই তিন কন্যা সন্তানের। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগমকে (২১) বৃহস্পতিবার সকালে নগরীর সদররোডস্থ ডা. মোখলেছুর রহমান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সকাল সাড়ে টার দিকে জরুরী ভিত্তিতে ডাঃ মুন্সী মুবিনুল হক প্রসূতির অস্ত্রপাচার করেন। সিজারিয়ানের মাধ্যমে ওই প্রসূতি মায়ের তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন।
ডা. মুন্সী মুবিনুল হক বলেন, তিন কন্যা সন্তান ও তার মা ভালো রয়েছে। সদ্য ভূমিষ্ট হওয়া শিশুদের মধ্যে দুইজনের ওজন দেড় কেজি এবং একজনের ওজন এক কেজি চারশ’ গ্রাম হয়েছে। সদ্য ভ‚মিষ্ট হওয়া তিন কন্যা সন্তানের বাবা বাবু সিকদার বলেন, বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধণের মাত্র একদিন আগে আমার তিন কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। আমার তিন কন্যা সন্তান যেভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে তেমনি পদ্মা সেতু পেয়ে আমরা দক্ষিণাঞ্চলবাসী খুব খুশি। সকাল থেকে যারাই আমার সন্তানদের দেখতে এসেছেন তারাই বলেছেন পদ্মা সেতুর নামানুসারে যেন সন্তানদের নাম রাখি স্বপ্ন, পদ্মা ও সেতু। অবশেষে তিন সন্তানের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু। বাবু সিকদার আরও বলেন, আমার কন্যা সন্তানরা যেন বড় হয়ে মানুষের কল্যানে কাজ করতে পারে সেজন্য সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করছি। অপরদিকে তিন কন্যা সন্তানকে নিয়ে বেশ খুশি তাদের নানী তাসলিমা বেগম ও দাদী মমতাজ বেগম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।