শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হেরোইন বিক্রি করার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আলমনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন -আলমনগর বোর্ড বাজার এলাকার মৃত আলী শেখের ছেলে হেলাল মিয়া (৩২) ও বীর নলহরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম (২৮)।
থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন ছারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলমনগর ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ২০হাজার টাকা মূল্যের ২গ্রাম হেরোইনসহ একজনকে ও ১০হাজার টাকা মূল্যের এক গ্রাম হেরোইনসহ অপর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে  মাদক দ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে। ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।