শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বন্যার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে – খাদ্য মন্ত্রী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুন, ২০২২
বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুদার বলেছেন, সাপাহারেও বন্যা আসার সম্ভাবনা রয়েছে ভারতের আসাম ও মালদাতে টানা বৃষ্টি বর্ষণ হলেই সাপাহার উপজেলার পাতাড়ী ও গোয়ালা ইউনিয়নে বন্যার শতভাগ সম্ভাবনা রয়েছে তাই আগাম প্রস্তুতি গ্রহণ পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ ও উঁচু জমিতে আউশ আমন ধানের বীজতলা তৈরি করার জন্য কৃষি অফিসার কে গুরুত্ব ও সজাগ থাকার জন্য আহবান জানান।
মন্ত্রী আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন তারিখে সকল বাধা-বিপত্তি পেরিয়ে স্বপ্নের সেতু পদ্মা সেতুর শুভ উদ্বোধন করতে যাচ্ছে ঠিক সেই সময় দেশে একশ্রেণীর ষড়যন্ত্রকারী দেশকে অস্থিতিশীল করে তুলতে মশগুল হয়ে পড়েছে। যাতে পদ্মা সেতু উদ্ধোধন না হয় সে ধরনের প্রতিকূলতার সৃষ্টি করে আসছে। তবে কোনোভাবেই ওই কুচক্রী মহল দমিয়ে রাখতে পারবে না যে কোন মুল্যে দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি সমন্নত রাখা হবে। দেশের জনগনকে সাথে নিয়ে তাদের যে কোন ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে সারা বাংলাদেশের মানুষ একসঙ্গে ভাসবো। এবং ওই দিন যে সমস্ত প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে।বুধবার বিকেল সাড়ে ৪ টার সময় নওগাঁ জেলার  সাপাহার উপজেলার মাসিক আইন শৃংঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।
উপজেলা  প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন সভায়  সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যদের মধে সাপাহার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা খাতুন, বরেন্দ্র সহকারি প্রকৌশলী (বিএমডিএ) রেজাউল করিম, মৎস্য অফিসার আইয়ুব আলী, প্রেসক্লাব সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, কামরুজামান ও জিয়াউজ্জামান টিটু  প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এ সময় জেলা পরিষদের সদস্য মন্মত শাহা, ফাহিমা বেগম, বিজিবি প্রতিনিধি সহ আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে সাপাহার টেনিস কোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।