বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুন, ২০২২
উপজেলা পর্যায়ে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য  সংগঠন সিবিও এবং ফেডারেশনের সাথে নেটওয়ার্ক বিষয় নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার সকাল সাড়ে ১১টায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর ইন্ট্রিগ্রেটেড প্রোগ্রাম ফর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং- আইসিসিবি এর আয়োজনে উপজেলা আদিবাসি একাডেমিতে আলোচনা সভা এনডিএফ আইসিসিবি প্রোজেক্ট এর প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা সমবায় (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নাসিমুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, এনজিও ল্যাম্ব এর প্রতিনিধি গ্রাবিয়েল কিসকু, উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি মিকাইল টুডু প্রমূখ।
মত বিনিময় সভায় এনজিও’র কার্যক্রম মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, এনডিএফ এর গ্রাম উন্নয়ন পরিষদ এর বিভিন্ন স্তরের নারী পুরুষ সদস্য, ব্যবসায়ী নেতা সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।