বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

২শ’টি ফলন্ত আম ও পেয়ারা গাছ কেটে কৃষকের ক্ষতিসাধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুন, ২০২২
ছেষট্টি শতাংশ জমির উপর আম ও পেয়ারার সমন্বিত বাগান। আম পরিপক্ক হতে আর কয়েকদিন বাকী। গাছে দোল খাচ্ছিলো কচি পেয়ারা। এরই মাঝে পূর্ব শত্রুতার জের ধরে ১শ’ টি ফলজ আমগাছ ও ১শ’টি পেয়ারা গাছ কেটে ফেলে কৃষকের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে সাপাহার উপজেলার অদূরবর্তী পাড়াশাওলী গ্রামে। এবিষয়ে স্থানীয় থানায় ৭জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন বিদিরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ভুক্তভোগী কৃষক মমিনুল আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে পত্নীতলা উপজেলার বটতলী গ্রামের মৃত কাফিজউদ্দীনের ছেলে শামসুজ্জামানের সাথে জায়গা-জমি বিনিময় নিয়ে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। যে দ্বন্দ্ব এখনো পর্যন্ত চলমান। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার রেশ ধরে বিবাদী শামসুজ্জামান ২১ তারিখ ভোরে তার স্ত্রী সহ দলবল নিয়ে মমিনুলের আম ও পেয়ারার সমন্বিত বাগানে অনধিকার প্রবেশ করে ফলন্ত আম ও পেয়ারাগাছ সহ মোট ২শ’টি গাছ কেটে ফেলে। গাছ কাটার পরে প্রায় ১১মণ আম নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তারা। পরে স্থানীয়রা গাছ কাটা দেখে ভুক্তভোগী কৃষক মনিুলকে খবর দিলে সে বাগানে গিয়ে তার গাছ কাটা পড়ে থাকতে দেখে। যাতে করে তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  পরদিন মমিনুল স্থানীয় থানায় ৭জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে।
স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, জায়গা জমির বিরোধে গাছ কেটে ফেলা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। সত্বর এসবের আইনি ব্যবস্থা না নিলে অনেককেই ক্ষতির সম্মুখিন হতে হবে। এছাড়াও আম ও পেয়ারা গাছ কাটার তীব্র নিন্দা জানান স্থানীয়রা।
বিষয়টি নিয়ে অভিযুক্ত শামসুজ্জামানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।