বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতিতে TEMIS রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুন, ২০২২
নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এর উদ্যোগে নাগরপুর উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় মংগলবার, ২১ শে জুন ২০২২ খ্রি.বেলা ১০.০০ টায় ITEMIS সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ মিয়া। তিনি নিজে হাতে, কলমে ও প্রজেক্টরের মাধ্যমে সকল কিন্ডারগার্টেন প্রধানদের ITEMIS রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ‍্য পূরণ এর সব বিষয়াদি প্রশিক্ষণ করান।
এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি,মীর ওবায়েদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মীর ওবায়েদ হোসেন।
এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বিপ্লবী সংগ্রামী সফল সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষাবিদ, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও সূর্য আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা গোলাম (এমএসএস- রাষ্ট্রবিজ্ঞান)।
এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির প্রধান উপদেষ্টা নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নয়ান খান মেমোরিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ বাবু অমলেন্দু সোম রায়।
এ প্রশিক্ষণ কর্মশালায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এর অধ‍্যক্ষ আহসানুজ্জামান খান মুকুল, নাগরপুর যদুনাথ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ আরিফিনা আক্তার মিতালী, মর্নিং নিউ কিন্ডারগার্টেন এর মাহবুবা আক্তার, শহীদ শামসুল হক কিন্ডারগার্টেন এর মরিয়ম আক্তার, প্রভাতী আইডিয়াল স্কুলের মোহাম্মদ মানিক হসেন, সানিডেল কিন্ডার গার্ডেনের প্রতিনিধি আব্দুল করিম সহ ধুবড়িয়া সবুজ অবুজ কিন্ডারগার্টেন, এ বি এম মডেল স্কুল, নাগরপুর কিশলয় কিন্ডারগার্টেন, বশির একাডেমিক স্কুল, সানরাইজ কিন্ডারগার্টেন,বেকড়া সবুজ সাথী কিন্ডারগার্টেন সহ নাগরপুর উপজেলার প্রায় ৫০ টি কিন্ডারগার্টেন স্কুল এতে অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ কর্মশালা শেষে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক এবং সূর্য শিক্ষা পরিবার এর প্রতিষ্ঠাতা ও সূর্য আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা গোলাম আজকের প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত প্রশিক্ষক ও প্রধান অতিথি নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ স্যার এর প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন,তার এই মূল্যবান সময় ব্যয় করার জন্য।
এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি এবং প্রশিক্ষক নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ উপস্থিত সকল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা প্রধানদের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সম্মানিত সভাপতি মীর ওবায়েদ হোসেন সম্মানিত প্রশিক্ষক ও প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।