যৌতুকের দাবীতে স্বর্না আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।
বিক্ষুব্ধ গ্রামবাসী মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বড় কসবা এলাকায় ও সোমবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেছেন। সর্বস্তরের জনগনের ব্যানারে বিক্ষুব্ধরা নিহতের স্বামী মাসুম খান ও শ্বশুর-শ্বাশুরিকে হত্যাকারী হিসেবে দায়ী করে অনতিবিলম্বে তাদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করেন।
এরআগে গত রবিবার সকালে স্বামী ও তার পরিবারের সদস্যরা গৌরনদী উপজেলা হাসপাতালে স্বর্না আক্তারের লাশ ফেলে পালিয়ে যাওয়ার খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেন। লাশের ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত স্বর্ণার বাবা বড় কসবা গ্রামের শিপন সরদার অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য তার মেয়ে স্বার্না আক্তারকে নির্যাতনের পর হত্যা করেছে স্বামী একই গ্রামের মাসুম খান ও তার পরিবারের লোকজন।
বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
গৃহবধু স্বর্ণার হত্যাকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুন, ২০২২