বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়ােজনে ঢোলারহাটে গরু,সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুন, ২০২২
ঠাকুরগাঁওয়ের  রুহিয়া থানাধীন কালভেরী ব্যাপিষ্ট ট্রাস্ট ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়ােজনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ২১নং ঢোলারহাট চোপড়াপাড়ায় অবিভাবকের মাঝে গরু, সেলাই মেশিন,সবজির বীজ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
২১ জুন মঙ্গলবার দুপুরে উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প চোপড়াপাড়া বিডি ০২৫২ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্টের পালক অধীর বায়েন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা:হেমন্ত কুমার রায়, প্রকল্পের ম্যানেজার বিভাস রায় প্রমুখ।
অতিথিরা বলেন,এই প্রকল্পটির ২০১২ সাল থেকে সুনামের সাথে শিশু ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শিক্ষা শারীরিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
১ম ধাপে ৩০টি পরিবারের মাঝে ১৯ প্রকার সবজি বীজ ও চাষাবাদের জন্য স্প্রে মেশিন, ২য় ধাপে ১০টি পরিবারের মাঝে গরু ও ৩য় ধাপে ৯টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।