বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুন, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগড় তথ্য কার্যালয়ের আয়োজনে উপজেলা টাউনহলে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য কার্যালয়ের রামগড়ের সহকারী তথ্য কর্মকর্তা জনাব মোঃ বেলায়েত হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র জনাব রফিকুল আলম কামাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান জনাব হাছিনা আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন পার্বত্য অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ; এখানে মুসলমান, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রতির বন্ধনে আবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল মাঝে মাঝে গুজব সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ চড়িয়ে দিতে চায়। বক্তারা সাম্প্রদায়িকতা  ও গুজব প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রায় দুই শতাধিক মহিলা  অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে তথ্য অফিসের ব্যবস্থাপনায় সাম্প্রদায়িকতা ও গুজব বিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।