বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া পাঁচপাড়া মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুন, ২০২২
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩ টায় পাঁচপাড়া মাঠে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলে। পাঁচপাড়া যুব সংঘ আয়োজিত ঘোড়া দোড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম (শফি), মোঃ সোহাগ হোসেন, ফিরোজা খাতুন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আঃ মান্নান খাঁ, ফেরদৌসি আক্তার (লাভলী) পাঁচপাড়া যুব সংগের আক্তার হোসেন,মুজিবর রহমান সহ আয়োজক কমিটির সকলে উপস্হিত ছিলেন। পাঁচপাড়া মাঠের ঐতিয্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এবছর ১ম স্হান অধিকার করেছেন যশোর এর পঙ্খিরাজ,২য় স্হান অধিকার করেছেন পাখি ঘোড়া ও ৩য় স্হান অধিকার করেছেন পাবেল ঘোড়া।
১ স্হান অধিকার কারী পঙ্খিরাজ ঘোড়ার মালিক দশহাজার টাকা,২য় সাতহাজার টাকা ৩য় ঘোড়ার মালিক  পাঁচহাজার টাকা সহ প্রত্যেক ঘোড়ার মালিককে সান্তনা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ কমিটির নেতৃবৃন্দ। পাঁচপাড়া মাঠের ঐতিয্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে স্হানীয়রা ছাড়াও জেলার বিভিন্ন অণ্চল থেকে হাজার হাজার দর্শক উপস্হিত হন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।