বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

টানা বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুন, ২০২২

বর্ষা মৗসুম শুরু থেকে তিন দিনের টানা ভারি বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। অবিরাম বর্ষণে অসহনীয় ভোগান্তিতে পরেছেন খেটে খাওয়া মানুষ। জলাবদ্ধতার বৃষ্টি হয়েছে নগরীর বেশ কয়েকটি এলাকায়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে।
সোমবার দুপুরে আবহাওয়া অফিসের দায়িত্বশীয়ল এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় (১৯ জুন) বরিশালে চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
সূত্রমতে, শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে সোমবার দিনভর অব্যাহত রয়েছে। নগরীর গোড়াচাঁদ দাস রোড এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারছি না। রাস্তায় অনেক পানি জমা হয়েছে। ড্রেনগুলো ঠিকমতো পরিস্কার করা হলে এবং ড্রেনের পানি নিস্কাশন হতে পারলে এমনটা হতোনা।
বটতলা এলাকার বাসিন্দা ময়না বেগম বলেন, বৃষ্টির পানি জমে এখন রাস্তায় হাঁটুসমান পানি হয়েছে। ফলে জরুরি কাজে বাসা থেকে বের হতে পারছিনা।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, ১৯ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বরিশালে ৭৯ দশমিক ৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ। তিনি আরও জানান, মৌসুমি বায়ুর কারণে এ বৃষ্টিপাত হচ্ছে, যা আরও দুইদিন থাকবে। তবে বর্ষণের মধ্যে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।