বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহারের ১০০০ কেজী আম পাঠালেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুন, ২০২২

প্রধানন্ত্রীর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর মুখ্যমন্ত্রীর জন্য উপহারস্বরুপ  একটি কাভার্ডভ্যানে ১০০০ কেজি রাজশাহীর আম্রপালি আম পাছিয়েছেন বাংলাদেশ প্রধানন্ত্রী শেখ হাসিনা। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যরে সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।

সোমবার (২০ জুন) বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এসময় কোলকতা নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের নিয়োজিত ডেপুটি  থার্ড সেক্রেটারী মারুফত তরিকুল ইসলাম আমগুলো গ্রহন করে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

কোলকাতা নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের থার্ড সেক্রেটারী  তরিকুল ইসলাম বলেন, প্রতিবেশী দুই দেশের সৌহার্দ্য বন্ধুত্ব আরো সুদৃড় হবে । মৌসুমি ফল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধান মন্ত্রী উপহার দিলেন। এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিক ও এক ট্রাক বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এ চালান ঢাকায় নিযুক্ত কোলকাতা হাইকমিশন  পাঠান এবং বেনাপোলে রবি ইন্টার ন্যাশনাল নামে একটি সিএন্ডএফ এজেন্ড পণ্য চালানটি বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতার কাজ করেন।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( সহকারী ভুমি ) ফারজনা আক্তার, নাভারন সার্কেল এ এসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, কাস্টমস এর ডেপুটি কমিশনার তানভির আহমেদ, বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া  প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।