বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় শ্রমিকের অবহেলায় বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুন, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় ঠিকাদারী প্রতিষ্টানের শ্রমিকদের অবহেলায় রবিবার রাতে বিদ্যুতায়িত হয়ে এক হোটেল ব্যবসায়ির করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে ওই রাতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী বাইপাস এলাকায় মেসার্স কোহিনুর এন্টার প্রাইজের তত্বাবধানে সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ নির্মাণের শ্রমিকেরা রবিবার বৈদ্যুতিক মটর দিয়ে কাজ করে।
রবিবার রাত দশটার দিকে বৃস্টির পানিতে মাছ শিকার করতে গিয়ে শ্রমিকদের অবহেলায় ফেলে রাখা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয় আব্দুর রশিদ ফকির (৫০)। রশিদ ফকিরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা রশিদকে মৃত ঘোষণা করেন। রশিদ ফকির ফুল্লশ্রী গ্রামের মৃত আব্দুর রহমত আলীর ফকিরের ছেলে এবং বাইপাস রোডে পেট্রোলপাম্প সংলগ্ন হোটেল ব্যবসায়ি ছিলেন।
ব্যবসায়ি রশিদ ফকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে রাতে স্থানীয়রা আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পরে।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র করেন তিনি। মৃত রশিদ ফকিরের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করেন তিনি।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।