বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মাদকাসক্ত পুত্রের অত‍্যাচারে এক অসহায় পিতা ঘরছাড়া

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুন, ২০২২

যশোরের অভয়নগরে মাদকাসক্ত পুত্রের অত‍্যাচারে এক অসহায় পিতা ঘরবাড়ি ছাড়া। তার একটাই আকুতি পুত্রের অত‍্যাচার থেকে বাঁচতে চাই।
জানা গেছে, উপজেলার মাদক জোন ভাঙ্গাগেট এলাকার লক্ষীপুর গ্রামের মোঃ ইসারত আলী সরদার(৬৮) এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (১৯) ৮ বছর বয়সে মাদকাসক্ত হয়ে পড়ে। নানাভাবে শাসন করেও ছেলেকে ভালো পথে আনতে না পেরে এ পযর্ন্ত চারবার পুলিশের সহায়তায় জেলে দিয়েছেন। কিন্তু প্রতিবারই জেল থেকে বেরিয়ে পূর্বের নেশায় ফিরে গেছে। নেশাদ্রব‍্য কেনার জন‍্য ঘরের সবকিছু বিক্রি করে দিয়েছে। এখন বেঁচার কোন কিছু না পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে দুই পা এমন জখম করেছে যে চলতেও কষ্ট হয়। মাঝে মাঝে টাকার প্রয়োজনে তাকে দা দিয়ে কোপাতে যায়। ভয়ে তিনি বাড়িতে যাননা।
ইসারত আলী সাংবাদিকদের বলেন, আজ এক যুগেরম বেশি নিজ ছেলের কাছে মারধরের শিকার হচ্ছি। জেলে দিলেও তার সহযোগীরা ছাড়িয়ে নিয়ে যায়। প্রাণ ভয়ে বাড়ির বাইরে থাকলেও খুঁজে নিয়ে পিটিয়ে আহত করে। আমি এই অবস্থা থেকে বাঁচতে চাই। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওস) একে এম শামীম হাসান, বলেন আমাদের কাছে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।