বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আকিজ সিটির উদ্যেগে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুন, ২০২২
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রা.) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে যশোরের অভয়নগরে আকিজ সিটির উদ্যেগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৯ জুন) দুপুরে যশোর- খুলনা মহাসড়কে আকিজ সিটি সেন্টারের সামনে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আকিজ সিটি সেন্টারের উপদেষ্টা জেসমিন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে তালতলা টু অভয়নগর থানা সম্মুখ পর্যন্ত প্রায় ৫হাজার ইসলাম প্রিয় তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন আকিজ জুট মিলস লি.এর নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, ডিজিএম আবু জাফর প্রামাণিক, আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রউফুৃল বারী, আকিজ সিটির প্রশাসক কাজী আনোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আই এন্ড আই সি এর বিভাগীয় প্রধান ফুয়াদ আদনান, মেডিকেল বিভাগীয় প্রধান ডাঃ কবির আহমেদ, এডমিন এন্ড এইচ আর বিভাগ এর মোবারক উল্লাহ প্রমুখ। এছাড়াও আকিজ সিটির এলাকাবাসী, আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক এবং শিক্ষাথীবৃন্দসহ আকিজ জুট মিলস লি. এবং আকিজ সিটি সেন্টারে কর্মরত অফিসার ও হাজার হাজার শ্রমিক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সাঃ) সর্ম্পকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন, আকিজ সিটি কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা রাকিব উদ্দিন। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।