বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মহেশখালীতে পাহাড় ধসে ৫ বছরের এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুন, ২০২২
পাড়াড়ি দ্বীপ মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় পাহাড় ধসে রবিউল হোসেন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ জুন) রাতে পাহাড়ের কিনারায় ধসে পড়া মাটিচাপা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে স্থানিয়রা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বিকেলে পাহাড়ের কিনারায় নলকূপের পাশে খেলতে যায় রবিউল, পরে খেলারত অবস্থায় পাহাড় ধসে মারা যায় শিশু রবিউল হোসেন। সন্ধা হয়ে যাওয়ার পরও বাড়িতে না ফেরায় অনেক খুঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে রাত প্রায় ৯ টার সময় পাহাড় ধসে পড়া মাটির আশেপাশে খুঁজাখুঁজি করলে মাটির এক কিনারায় তার পড়নের লুঙ্গি দেখতে পায়। পরে মাটি কুড়ে শিশু রবিউল হোসেনের মৃত্যু লাশটি উদ্ধার করা হয়।
অন্যদিকে স্থানীয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, টানা ভারি বৃষ্টি হওয়াই পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। পাহাড়ের আশেপাশে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে চলে আসার জন্য বলা হয়েছে। এবং মৃত্যু শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতা ও করা হয়েছে।
এদিকে শিশুহারা বিধ্বস্ত পরিবারটির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।