বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে তিন জুয়াড়িকে জরিমানা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুন, ২০২২
টাঙ্গাইল ভূঞাপুরে যমুনা নদীতে নৌকায় ভাসমান অবস্থায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে আটক করেছে ভূঞাপুর নৌ পুলিশ। পরে তাদেরকে আটক করার পর তিন জনকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
১৯ জুন (রবিবার) বিকেলে উপজেলার অর্জুনা এলাকার নদী থেকে জুয়াড়িদের আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ ১৩ হাজার ৬শত টাকা জব্দ করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- অত্র উপজেলার কুঠিবয়ড়া এলাকার মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে মামুন (৪০), চর বিহাড়ি গ্রামের মোতালেব হোসেন ছেলে ইউসুফ আলী (২৭) এবং তালতলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে দেলোয়ার (৪৮)।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর নৌ পুলিশ পরিচালনা করে জুয়া খেলার সময় তিন জুয়াড়ি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত তিন জনকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাথমিক অবস্থায় তাদেরকে এ জরিমানা করা হয়। পরবর্তীতে এ ধরণের অপরাধ সংগঠিত হলে জেল, জরিমানা ও কঠোরতম শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।