বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুন, ২০২২

যশোরের বেনাপোলে রাস্তার উপর পানি জমে থাকাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন (৩৫) নামে একজনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

রোববার ভোরে উপজেলার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের বেদম মারপিটে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত শাহাবুদ্দিন বালুন্ডা গ্রামের মৃত সাত্তার বিশ্বাস।

গুরুতর আহত শাহাবুদ্দিন ও পরিবার বলেন, রাস্তাটি নিচু হওয়ায় ওইখানে বৃষ্টি হলেই পানি জমে থাকে। ওই সকল সন্ত্রাসী বিনাকারনে আমাদের উপর দোষারোপ করে লোহার রড, হাতুড়ি ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে। আমরা উক্ত কর্মকান্ডের জন্য প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বালুন্ডা গ্রামে একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।