বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে সুশিল সমাজ ও যুব গ্রুপের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুন, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে মানবকল্যাণ পরিষদÑ এমকেপি’র আয়োজনে সুশিল সমাজ ও যুব গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাতাসংস্থা দি-এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় ১৫ জুন ২০২২ হতে ১৯ জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত উপজেলার তোড়িয়া, আলোয়াখোয়া, রাধানগর ও বলরামপুর ইউনিয়নের সুশিল সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত সভা সমূহে স্বস্ব ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। সভাসমূহে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রকল্প অফিসার মোঃ রহমত আলী, সহকারী অফিসার শিরীনা ইয়াসমিন ও সহকারী অফিসার কায়ছার আলী। উক্ত সভায় জেন্ডার মানবাধিকার সুশাসন বিষয়ে আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে অধিকার বঞ্চিত মানুষ সরকারী সেবা কিভাবে পেতে পারে সে বিষয়ের উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা হয়। এতে করে সংশ্লিষ্ট সরকারী দপ্তর সমূহের স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি অধিকার বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষনের পথ সুগম হবে বলে মন্তব্য করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।