বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছেন জামাল-মারিয়ারা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুন, ২০২২
দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পাচ্ছেন জামাল ভূঁইয়া, মারিয়া মান্ডারাসহ ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলের সদস্যরা। আজ সকাল ১০টায় তিন দলের প্রায় ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন বলে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য এনেছেন নারী ফুটবলাররা। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডা-তহুরা খাতুনরা।
২০২০ সালে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজে নেপাল জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ জাতীয় দল এক ম্যাচে জয় পেয়ে এবং অন্যটিতে ড্র করে ট্রফি জিতে নেয়। নেপালের বিপক্ষে ওই সিরিজ জয়ের জন্য জামাল ভূঁইয়া বাহিনী পাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা। পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকেও দেয়া হবে সংবর্ধনা। একই অনুষ্ঠানে তিন দলের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা পাবেন এই সংবর্ধনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।