বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত ‘শব্দহীন প্রেম’ কাব্যগ্রন্থ লেখক সাংস্কৃতিককর্মী সাংবাদিক হাসিবুর রহমান স্বপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুন, ২০২২
পলাশবাড়ী প্রেসক্লাব ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাংগঠনিক সম্পাদক, শব্দহীন কাব্যগ্রন্থ’র লেখক, উদিয়মান সংগঠক ও সাংস্কৃতিককর্মী সাংবাদিক হাসিবুর রহমান স্বপন এর শনিবার(১৮ জুন) ছিলো ৩৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে পলাশবাড়ী প্রেসক্লাব আয়োজনে আলোচনা,কেক কাটা,কবিতা পাঠ ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ- সভাপতি ফেরদাউছ মিয়া, সাইদুর রহমান মাষ্টার, মোশফেকুর রহমান মিল্টন, নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাসুদার রহমান, আশরাফুজ্জামান সরকার, নুর মোহাব্বত সরকার, শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ- সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপুল সরকার, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আবেদুর টহমান সবুজ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য ফজলুল হক দুদু, কবি ও সাংবাদিক আমিরুল ইসলাম কবির, ফজলার রহমান, ছাদেকুল ইসলাম রুবেল, সরকার লুৎফর রহমান ও আল মাহমুদুজ্জামান প্রমুখ।
পরে হাসিবুর রহমান স্বপন এর স্বরচিত কবিতা পাঠ ও পলাশবাড়ী প্রেসক্লাব সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়’র সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী ও প্রিয়জনদের শুভেচ্ছা জ্ঞাপন,ফুলেল শুভেচ্ছা,কবিকে উৎসর্গ করা গান আর কবির কবিতা পাঠ,সঙ্গীত এবং কেক কাটার মধ্য দিয়ে এ সময় পুরো আয়োজন ছিলো সহকর্মীদের পদচারণায় মুখর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।