বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আওয়ামীলীগের বর্ধিত সভা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার সকাল থেকেই  নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়ন  ১ টি পৌরসভার থেকে হাজারো মোটরসাইকেল যোগে নেতাকর্মীরা  নান্দাইল উপজেলা সদরে একত্রিত হতে থাকে। দুপুর বারোটায় সকলেই একযোগে নান্দাইল থেকে স্লোগানে স্লোগানে চরবেতাগৈর ইউনিয়নের বালিপাড়া ব্রিজে একত্রিত হয়। দুপুর একটার দিকে ঢাকা থেকে নান্দাইল উপজেলা  আওয়ামীলীগের সভাপতি সাবেক দুইবাবের  সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আঃ সালাম সেখানে এসে পৌঁছলে নেতাকর্মীরা করতালি ও স্লোগানে স্বাগত জানায়।  বালিপাড়া ব্রিজ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নান্দাইল সদর হয়ে নান্দাইল চৌরাস্তার গোলচক্কর ঘুরে আরাও নান্দাইল উপজেলা সদরে এসে শেষ হয়।
এরপর নান্দাইল বাসস্ট্যান্ডে উপস্থিত স্মৃতিসৌধে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সংক্ষিপ্ত বক্তব্য’এ বলেন আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য। আমি সকলকে নিয়ে একটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন সংগঠন উপহার দিব।আলোচনা সভা শেষে নান্দাইল বাজারস্থ দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, স্বপ্নন চৌধুরী,আমিনুল ইসলাম শাহান, শফিকুল ইসলাম সরকার, উজ্জ্বল ভূইয়া, সালাউদ্দিন হুমায়ুন,এমদাদুল হক ভূইয়া, হাসিম উদ্দিন ভূইয়া,  আলমগীর কবির দোলন,আবু নাঈম ফারুক, আমিনুল ইসলাম শাহান,শোভাযাত্রার সার্বিক দায়িত্ব পালন করেন নাজিমউল্লাহ লিটন।
এছাড়াও নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।