বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝুঁকিপূর্ন ব্রিজে তিন গ্রামের বাসিন্দাদের যাতায়াত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুন, ২০২২

ঝুঁকিপূর্ন ব্রিজ দিয়ে দীর্ঘদিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তিন গ্রামের সকল বয়সের বাসিন্দারা। ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ন হওয়ায় দূর্ঘটনার আংশকা করছেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙ্গে দ্রুত ওইস্থানে নতুন একটি ব্রিজ নির্মানের দাবি করেছেন ভূক্তভোগীরা।
অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটির অবস্থান গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের উপর। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০০০ সালে পশ্চিম বেজহার খালের উপর আয়রন ব্রিজটি নির্মান করা হয়। ব্রিজটি দিয়ে পশ্চিম বেজহার, শরিফাবাদ, হাপানিয়া গ্রামের কয়েক হাজার বাসিন্দারা প্রতিদিন যাতায়াত করেন। গত কয়েক বছর ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। ইতোমধ্যে ব্রিজের ঢালাই খসে পরে রড বের হয়ে যাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে কাঠের তক্তা দিয়ে মানুষ চলাচলের জন্য সংস্কার করা হয়েছে। তবে ব্রিজটি ঝুঁকিপূর্ন হওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।