বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের ঐতিহ্যবাহী সূর্য আইডিয়াল স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুন, ২০২২
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল,কাশাদহ শাখায় আয়োজনে শনিবার, ১৮ ই জুন ২০২২ খ্রি. সকালে স্কুলের কনফারেন্স কক্ষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 এই অনুষ্ঠানে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টার এর কোচিং শাখার পরিচালক ও বিশিষ্ট মিডিয়াকর্মী মোহাম্মদ কাজী মোস্তফা রুমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বুলবুল আহাম্মেদ (ছোট দুলাল)।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বদর উদ্দিন,  নাগরপুর উপজেলা জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আবুল বাশার, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আতাউর রহমান।
সূর্য আইডিয়াল স্কুল এর ধর্মবিষয়ক শিক্ষক মাওলানা মোঃ সানোয়ার হোসেন এর পরিচালনায় উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও  অভিভাবক-অভিভাবিকা মন্ডলীদেরকে সাথে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে সম্মানিত সভাপতি ও  সূর্য  শিক্ষা পরিবার এর সুযোগ্য চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।