বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পাঠাগার উন্নয়নে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুন, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ তেবাড়িয়া জনতা কলেজ এর আয়োজনে এ্যাড. সেতাব আলী খান স্মৃতি পাঠাগার উন্নয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) সকালে জনতা কলেজ ভবনে গভর্নিং বডি সভাপতি এ্যাড শাহিদা খান এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুর রহিম খান সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জনতা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মো: মাসুদ আলম খান ও প্রতিষ্ঠাতা সদস্য  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন।
বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ ডি. এম মুস্তাফিজুর রহমান,
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী সার্জন অরিন আকসি ছামি, জনতা কলেজ সাবেক অধ্যক্ষ মো: মিনজুর রহমান, অর্থ মন্ত্রণালয় আইন কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম পাভেল। এছাড়াও জনতা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।