বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়াকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় প্রশাসনের সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজিহার ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে ভূমিহীন ও গৃহহীনদের তালিকা যাচাই বাছাই ও মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
ওই মত বিনিময় সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার ঘোষণার অংশ হিসেবে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা শেষে প্রনয়নকৃত তালিকা যাচাই বাছাই কাজ চুড়ান্ত করা হয়।
উপজেলা গৃহ নির্মাণ প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, পূর্বে প্রণয়নকৃত তালিকায় রাজিহার ইউনিয়নের ১৩জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের নাম রয়েছে। যারা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা বরাদ্দের আধুনিক সুবিধাসহ পাকা ঘর পাবেন। এর আগে রাজিহার ইউনিয়নের ৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। এর আগে বর্তমান তালিকা যাচাই বাছাইয়ের পূর্বে বসতঘর নির্মাণের জায়গা ও ভূমিহীন তালিকাভূক্তদের বর্তমান বসবাসের স্থান সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউপি সচিব গৌতম পাল।
এর আগে সম্প্রতি ইউএনও মো. শাখাওয়াত হোসেন গৈলা ও বাগধা ইউনিয়নে অনুরুপ মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বর, গ্রাম পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।