বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পদ্মা সেতু উদ্বোধনী জনসভায় যোগদান ও দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুন, ২০২২

২৩ জুন দক্ষিন এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন ও ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রস্তুতি সভা শনিবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রস্তুুতি সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
প্রস্তুতি সভায় ২৩ জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষন পর্যন্ত দলীয় কার্যালয়ে সাংগঠনিক পতাকা উত্তোলন, আলোকসজ্জা ও মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থণা সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়। জাতির অহংকার পদ্মা সেতু উদ্বোধনে বিপুল সংখক নেতা-কর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রস্তুতি সভায় আওয়ামী পরিবারের আত্মীয়-স্বজন হলেও সন্দেহভাজন কোন ব্যক্তিকে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্টানে তাকে আমন্ত্রণ না জানিয়ে তাকে প্রত্যাখ্যান করার পরামর্শ প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের মিয়া, এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, গোলাম মোস্তফা সরদার, শফিকুল হোসেন টিটু তালুকদার, জেলা পরিষদ সাবেক সদস্য পেয়ারা ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।