বান্দরবানের লামায় পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রী বাহাদুর (উশৈসিং)এমপি’র নামে প্রথম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৭ জুন,২০২২ ইং) বিকাল ৩টায় লামা ৩২আনসার ব্যাটালিয়ন মাঠে উদ্বোধনী খেলায় এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলীকদম সেনা জোন কমান্ডার লে.কর্ণেল মনজুরুল হাসান,পিএসসি।
আরও উদ্বোধক ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার,দুই জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল,সাবেক জেলা পরিষদ সদস্য আবু মুসা ফারুকী।
এ ছাড়াও দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, বিভাগীয় বন কর্মকর্তা (লামা সার্কেল) মোঃ আরিফুল হক বেলাল, ৩২ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এর অধিনায়ক এএসএম আজিমুল উদ্দীন,উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
উল্লেখ্য, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচে লোহাগাড়া থ্রী পি এম স্পোর্টসকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে “লামা জোত মালিক সমিতি”।