বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জুন, ২০২২
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন (শুক্রবার) বাদ জুমা সম্মিলিত ধুবলিয়া গাড়াবাড়ি তাড়াই মাদারিয়া কুঠিবয়ড়া পাছতেরিল্ল্যা গ্রামের সর্বস্তরের মানুষ আয়োজনে উপজেলার ধুবলিয়া নাছিমা খালেক নূরানী হাফিজিয়া মাদরাসার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাদারিয়া তাড়াই কুঠিবয়বা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয় এবং বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রবিউল ইসলাম, মুফতি শেখ মাহদী হাসান শিবলী, মাওলানা মোতালিবুর রহমান, মাওলানা আব্দুল খালেক, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা আবুযর গিফারী প্রমুখ।
এসময় বক্তারা বিশ্বনবী মুহাম্মদ (স:) এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।