বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে উত্তর বঙ্গের শ্রেষ্ঠ কোরবানির গরু এল এল সি বিগবস

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এবার রংপুর বিভাগ সহ গোটা উত্তর বংঙ্গের শ্রেষ্ঠ কোরবানির গরু এল এল সি বিগবস। গত বুধবার বিকালে সরজমিনে ডাঙ্গীপাড়া তালতলা গ্রামে গিয়ে দেখা যায়, গরুটি ১০ফিট লম্বা, ৫ফিট ৬ ইঞ্চি উচ্চতা, যার র্বতমান ওজন ১৫শত ৫০ কেজি বা ৩৮.৭৮মন। গরুটির বয়স ৫ বছর ৬মাস, এর দাম ৩৫ লক্ষ টাকা রাখা হয়েছে বলে জানা গেছে। এবং গরু ক্রয় কারিকে ঈদ উপহার হিসাবে একটি পালসার মোটর সাইকেল উপহার দিবেন গরুর মালিক আফিল উদ্দিন । সে আর কেউ নয় তার বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া তালতলা গ্রামে। তিনি বলেন, আমি কোনো খামারি ব্যাবসায়ী নই। শখের বশেই আমি গরু পালন করি। এই এল এল সি (ভারত) জাতের গরুটি আমি ১বছর বয়সের সময় বাজার থেকে ক্রয় করে তাকে লালন পালন করি। এখন তার বয়স ৫বছর ৬মাস। গরু মোটাতাজা করার জন্য এখন পর্যন্ত তার শরীরে কোন ঔষধ পুশ করা ও কোন প্রকার ফিড খাওয়ানো হয়নি। তার খাবারের তালিকায় রয়েছে খেশারির ডাল, ফ্রেস ভুশি, ছলাবুট, মুসুরডাল ও গুড়া। এবং রাত ১০টার পর আপেল কলা আংগুর’সহ এসকল হলো তার প্রতিদিনের খাবার। এতে প্রতিদিন গড়ে খরচ হয় প্রায় ২৩শত টাকা করে। এবার কোরবানির বাজারে এটি বিক্রয় করবো। আমার শখের এই গরুটি যে ব্যাক্তি ক্রয় করবে তাকে গরুর সাথে একটি পালসার মোটর সাইকেল উপহার দিবো। তার সাথে যোগায়োগের জন্য ০১৭৩৭৫৪২৪৫১ নম্বরে কল করতে পারেন বলে জানান তিনি। গরুটি এক নজর দেখার জন্য শত শত মানুষ প্রতিদিন তার বাড়ীতে ভির করছে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।