বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানে দিনাজপুরের নবাবগঞ্জে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পিভিএম জেলা কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা মোঃ হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শুভ্র প্রকাশ চক্রবর্তী ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ সকল সাংবাদিক বৃদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভিন আক্তার।
উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ  উপজেলার সকল ইউনিয়নের আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যগণ। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।