বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় নিবন্ধিত ২৫ মৎস্যজীবি পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পর আওতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার নিবন্ধিত মৎস্যজীবিদের পূণঃর্বাসনের লক্ষ্যে উপজেলার ২৫টি পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও ছাগল পালনের জন্য একটি করে ঘর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কার্ডধারী জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে ছাগলসহ উপকরণ বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অতিথিরা উপজেলার ৫টি ইউনিয়নের কার্ডধারী ২৫জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য দুটি করে ছাগল, ছাগল পালনের ঘর বিতরণ করেন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।