বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে রুহিয়ায় বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুন, ২০২২
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালের আপত্তিকর, বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জুন) যোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ ব্যানারে রুহিয়া বাংলাবাজার হতে রুহিয়া চৌরাস্তায় জমায়েত হয়।
বিক্ষোভ মিছিল নিয়ে রুহিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবমাননাকর মন্তব্যর প্রতিবাদ জানানো হয় ও দোষীদের শাস্তির দাবি করা হয়। বিক্ষোভ মিছিলে সাধারণ হাজারো মুসল্লী একত্রিত হয়ে স্লোগান ও তাকবির দিতে থাকে।
বিক্ষোভ মিছিল রুহিয়া চৌরাস্তায় একত্রিত হয়ে প্রায় এক ঘন্টা বিক্ষোভ সমাবেশ করা হয়।
বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব সুফি আব্দুল গনির সভাপতিত্বে বক্তব্য দেন রুহিয়া থানা আ,লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ছালেহিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মুকসেত, আটোয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ খাদেমুল ইসলাম ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্যে দেন।
বক্তারা বলেন, ভারতের মত একটি সভ্য রাষ্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে, যা কোনভাবেই মেনে নেয়া সম্ভব নয়। আজ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। এখন পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত পদক্ষেপ গ্রহন করেনি। অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিবাদ না জানানোয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। মহানবীকে নিয়ে অবমাননাকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন মুসলিম সংগঠনের নেতারা। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।