বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুন, ২০২২

খাগড়াছড়ির রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায়য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,অভিভাবক প্রতিনিধি নিজাম লাভলু সহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তরা পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয় এর নাম উজ্জ্বল করার জন্য তারা পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। কোন ধরনের অবৈধ পন্থার আশ্রয় না নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য বলেন বক্তারা এবং পরীক্ষার্থীদের পরীক্ষার নানা বিষয়ে দিকনির্দেশনা দেন ।

এবার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩০জন,ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৪ জন এবং মানবিক বিভাগ থেকে ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।