বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন রাস্তা অবরোধ বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে সরকারি  টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সামনে  স্পিডব্রেকার ও ওভারব্রিজ স্থাপনের  দাবিতে  সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী মানববন্ধন রাস্তা অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার দুপুর ১১টা সারে বারোটা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে ।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় গত ১৩ জুন সোমবার দুপুরের দিকে রাস্তা পারাপারের সময় নাজমুল হাসান রনি নামে দশম শ্রেণীর শিক্ষার্থী সিএনজিচাপায় গুরুতর আহত হয়।তাকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শরীরে মারাত্মক জখম  হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
 আহত শিক্ষার্থী রনি নান্দাইল  আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এর ব্যক্তিগত সহকারি রিয়াজুল ইসলাম রিয়েল এর পুত্র বলে জানা যায়।
নান্দাইল পৌরসভার  পশ্চিমাংশে ময়মনসিংহ  কিশোরগঞ্জ মহাসড়কের উপর নির্মিত  প্রতিষ্ঠানটি ২০২০ সালের ডিসেম্বর মাসে  চালু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮০০ শিক্ষার্থী শিক্ষা গ্রহন করছে।
প্রতিষ্ঠানটির  প্রিন্সিপাল হায়দার আলী জানান, শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারীদের নিরাপত্তার কথা চিন্তা করে  একটি স্পিড বেকার স্থাপনের জন্য বিগত চার মাস পূর্বে  উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছিলাম।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটি উপজেলা প্রকৌশলী কাছে হস্তান্তর করেন তিনি  এতে কোনো কাজ হয়নি। গতকাল একজন শিক্ষার্থী  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় আজ শিক্ষার্থীরা মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে।
সুমন নামে শিক্ষার্থী জানান, শতশত শিক্ষার্থী শিক্ষক এবং অফিস স্টাফদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমার আর কোনো শিক্ষার্থী ভাইবোন যাতে আহত বা নিহত না হয়।  প্রশাসন যেন দ্রুত  একটি ওভারব্রীজ ও স্পিড বেকার স্থাপন করে সেজন্য আমরা রাস্তা অবরোধ এবং মানববন্ধন করেছি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত উবায়দুর রহমান জানান, নান্দাইল উপজেলা নির্বাহি অফিসার আবুল মনসুর  ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কথা দিয়েছেন খুব দ্রুতই প্রতিষ্ঠানটির  সামনে স্পিডব্রেকার স্থাপন করা হবে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে দিয়েছি এবং রাস্তা পরিষ্কার করে যান চলাচলের জন্য উপযুক্ত করে দিয়েছি।

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।