বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মহানবী কে নিয়ে কটুক্তিকারীদের ফাঁসির দাবীতে নান্দাইলে বিশাল বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্টিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কে মঙ্গলবার ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কটুক্তিকারীদের ফাঁসির দাবীতে নান্দাইল ইত্তেফাকুল উলামা ও মুসলিম তৌহিদী জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা আমরুল্লাহর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মুহিববুল্লাহ, মাও: আমির ইবনে আহমাদ, মাও: নূরুল আলম, মাও: গোলাম মোস্তুফা, মাও: শরীফুর রহমান, মাও: মানজীর আহসান খান তাবসীর, মুফতি হারুন কাসেমী, মুফতি আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূইঁয়া, লেখক কলামিষ্ট সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কাদের ভূইঁয়া সহ প্রমুখ। সমাবেশে ৬ দফা দাবীতে বক্তারা বলেন, ভারতের বিজিপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জাতীয় সংসদে চলমান অধিবেশনে সরকারকে রাষ্টীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। ভারতীয় উৎপাদিত সকল পন্য বর্জন ও রাষ্টীয়ভাবে বয়কট ঘোষনা করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কারীকুলামে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক পাঠ্যতালিকায় অন্তভূক্ত করার জন্য সমাবেশে বক্তারা জোরদাবী জানিয়েছেন। উক্ত মহা সমাবেশে নান্দাইল উপজেলার সকল কওমী মাদ্রাসার শিক্ষক, ছাত্র সহ সকল মুসলিম তৌহিদী জনতা দলে দলে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।