বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আটোয়ারীতে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ জুন) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এছাড়াও দিনব্যাপী ওই কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন ও বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ৫টি গ্রুপে বিভক্ত হয়ে ৫০জন অংশ গ্রহণকারী মাননীয় প্রধানমন্ত্রী’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা ও সুপারিশ রাখেন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।