বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
 “মুক্ত আকাশে মানবতার ঘুড়ি, স্বেচ্ছায় মোরা রক্তদান করি” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে ভূঞাপুরের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে করা হয়েছে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি।
আজ ১৪ জুন (মঙ্গলবার) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ঘুড়ি ফাউন্ডেশন বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে। সংগঠনটি তাদের সদস্যদের নিয়ে সচেতনমূলক র‍্যালি করে। র‍্যালিটি পৌর শহরের ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শেষ হয়। পরে তারা কলেজ মাঠে সচেতনমূলক ও রক্তদানে স্বাস্থ্যগত বিষয় নিয়ে এবং রক্তদানে সকলকে উৎসাহিত করে আলোচনা সভা করে।
এসময় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘুড়ি ফাউন্ডেশনের এর সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। প্রস্তাবিত সাধারণ সম্পাদক সামিউল সাদিদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি সম্পন্ন হয়েছে।আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের মাঝে সদস্য কাওসার আল মামুন,খালিদ,এমিয়া,মীম,হাবিবসহ আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অন্য একটি সেচ্ছাসেবী সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সদস্যবৃন্দ।
এই অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাহজাবিন তাসনিম মুনিয়া।
দিবস উপলক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহজাবিন তাসনিম মুনিয়া বলেন, প্রতিটি ঘরেই তৈরি হবে একাধিক রক্তদাতা,এই মর্মেই ঘুড়ি ফাউন্ডেশন এর পথচলা। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।