বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

নওগাঁর আত্রাইয়ে মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আত্রাই উপজেলা ইমাম উলামা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ মাঠে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভাপেিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদ খান, জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস ছালাম, ক্বারী আমিনুল ইসলাম, মাওলানা রিজওয়ানুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আখতারুজ্জামান প্রমুখ। সভায় বক্তাগণ ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দায়িত্বশীল নেতা নবিন কুমার জিন্দাল সম্প্রতি মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করেছেন এর জন্য তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।