বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আগুন লেগে বসত ঘর পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বারইপাড়া গ্রামের মৃত অপূর্ব দাসের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার আনুমানিক গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীরা জানায়, বারইপাড়া মহললার মৃত অপূর্ব দাসের বসত ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িতে থাকা টাকা, আসবাবপত্র মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তাদের পরিবারে লোকজনের চিৎকারে স্থানীয়রা প্রতিবেশিরা ছুটে আসে। তারা পানি দিয়ে আগুন নিভাতে চেষ্ঠা করে। এরপর খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে আসে। এবং তারা আগুন নিভাতে চেষ্ঠা করে নিয়ন্ত্রণে আনে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার টিটব শিকদার জানান, প্রেমবাগ এলাকা থেকে বসত ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনা স্থানে পৌছায় । এবং আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি ভাবে আগুনের সুত্রপাত জানা যায়নি। ক্ষতির পরিমান নগদ ৬০ হাজার টাকা ও বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্যে ২ লাখ টাকা। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।