বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুন, ২০২২
যশোরের অভয়নগরে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার আছর বাদ নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সভা অনষ্ঠিত হয়। প্রথমে নওয়াপাড়া স্টেশনবাজার হয়ে নুরবাগ বাসষ্ট্যান্ড সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। হযরত মুহাম্মাদ (সাঃ) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে অভয়নগরে ইমাম পরিষদের উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইমাম পরিষদের উপজেলা শাখার নেতা মুফতি আজিম উদ্দিন, মাওঃ আব্দুল আজিজ, মুফতি মাসুম বিল্লাহ, এইচ এম মহসিন শেখ,  মাওঃ শাহাদাত হোসেন, মাওঃ আজিম উদ্দিন, মাওঃ শামছুল হক, মাওঃ আবু তালহা, মুফতি রফিকুল হুসাইন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি রজিবুল হোসেন, মুফতি সাজ্জাদুর রহমান, মুফতি তৈয়বুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভা পরিচালনা করেন মুফতি ইসমাইল হুসাইন রাহমানী। সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী (সা:) সর্ম্পকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।