বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুন, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় মাদক, চোরাচালান প্রতিরোধ, সামাজিক অবক্ষয়, মাছ ধরতে অবৈধ রিং জালের ব্যবহার,উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের জলাবদ্ধতা, বাজারের যানযট নিরসন, আটোয়ারী হতে পল্লীবিদ্যুৎ হয়ে বোদা পর্যন্ত পাকা রাস্তার কাজ বন্ধ থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী,বাই সাইকেল,মোটরসাইকেল সহ জনসাধারণের চরম ভোগান্তি নিয়ে ব্যাপক আলোচনা সহ সিদ্ধন্ত গ্রহণ করা হয়। কমিটির উপদেষ্টা হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, গিরাগাঁও-বালাপাড়া ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পনী কমান্ডারগণ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ.রায়হান চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলা আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জন স্বার্থে সিদ্ধান্তসমুহ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।