বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মিডল্যান্ড এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুন, ২০২২
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২১ঢোলারহাট বাজারে মেসার্স অনুপ ট্রেডার্সে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ জুন রবিবার দুপুরে মিডল্যান্ড ব্যাংক দিনাজপুর দশমাইল শাখা ব্যবস্থাপক আহসানুল আলম এই আউটলেট উদ্বোধন করেন।
আউটলেট স্বত্বাধিকারী সাবেক চেয়াম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর দশমাইল শাখা ব্যাবস্থাপক  মোঃ আহসানুল আলম,প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া থানা আ,লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু ,ঢোলারহাট ইউনিয়ন চেয়াম্যান অখিল চন্দ্র রায়,২১নং ঢোলারহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম, ঢোলারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম বলেন, এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহকরা নিয়মনুযায়ী টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। নগদ জমা, নগদ উত্তোলন, বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ, দ্রুত টাকা ট্রান্সফার, চেকবই, লোন প্রসেসিং ও ডেবিট কার্ড গ্রহণসহ যাবতীয় সেবা পাবেন।
তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের নিকট অত্যাধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এ দেশের সেরা হতে চায় মিডল্যান্ড ব্যাংক। দ্রুত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকিং সেবা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।