বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নিহতের স্বজনদের সড়ক অবরোধ, ইন্টার্নদের কর্মবিরতি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুন, ২০২২

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলে হাসপাতালের সামনের বান্দ রোডে পাল্টা সড়ক অবরোধ করেন নিহতের সহপাঠী ও স্বজনরা। খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিন আহমেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে তারা রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের প্রধান গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতী পালন করেন। পরে সিটি মেয়রের আশ্বাসে গেটের তালা খুলে কাজে যোগদান করেছেন।
অপরদিকে নিহত কলেজ ছাত্র রিয়াদ হোসেনের স্বজন শাহানাজ পারভীন বলেন, চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে রিয়াদ মারা গেছে। পরবর্তীতে ইন্টার্ন চিকিৎসকরা রিয়াদের লাশ আটকে রাখে। পাশাপাশি রিয়াদের সাথে সড়ক দুর্ঘটনায় আহত অপর দুইজনের চিকিৎসা কার্যক্রম স্থগিত করেন। এ ঘটনায় তারা নিহতের লাশ নিয়ে যেতে ও আহতদের সুষ্ঠু চিকিৎসার দাবিতে সড়ক অবরোধ করেছেন। পরে সিটি মেয়র এসে লাশ নিয়ে যাওয়া ও আহতদের চিকিৎসার আশ্বাস দিলে রাত সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরনের কারণে হাসপাতালে আনার পূর্বেই রিয়াদ মারা গেছে। এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতী শুরু করলে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যেমন চরম দুর্ভোগে পরেন, তেমনি হাসপাতালের সামনের সড়ক অবরোধ করায় নগরীজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, এর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় বরিশাল ইসলামিয়া কলেজের ছাত্র রিয়াদ হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নিহতের স্বজনদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রিয়াদ নগরীর বেলতলা এলাকার মৃত আনসার আলীর ছেলে। তারা তিনবন্ধু শনিবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।