বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে বাদামের বাম্পার ফলন, চাষিদের মুখে হাসি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুন, ২০২২

নওগাঁর আত্রাইয়ে এবারে বাদামের বাম্পার ফলন হয়েছে। ভাল দাম পেয়ে বাদাম চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। এবারে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২০০ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে।

জানা যায়, আত্রাই উপজেলা নদী মাত্রিক এলাকা। এ উপজেলার বুক চিড়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী “আত্রাই নদী”। নদীর দুই তীরে পতিত থাকে বিস্তীর্ণ জমি। এসব জমি ব্যক্তি মালিকানা হলেও সেগুলোতে তেমন কোন আবাদ হতো না। সম্প্রতি ওই জমিগুলোতে বাদাম চাষ শুরু করেন এলাকার কৃষকরা। বাদাম একটি লাভজনক ফসল। এ ফসলে স্বল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। বাড়তি পরিশ্রমও নেই বললেই চলে। অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে বেশ লাভবান হওয়া যায়। প্রতি বিঘা জমিতে ৮ থেকে ৯ মণ বাদাম উৎপাদন হয়। বর্তমান বাজার অনুযায়ী এক বিঘা জমি থেকে বাদাম বিক্রি হয় প্রায় ৪০ হাজার টাকা। যা বোরো চাষেও সম্ভব নয়। এ জন্য এবারে উপজেলার ৮ ইউনিয়নের কৃষকরা বাদাম চাষে ঝুঁকে পড়েছেন। নদীর দুই তীর ছাড়াও বিভিন্ন মাঠে বাদামের চাষ বেড়েছ। কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহায়তা ও সার্বিন দিক নির্দেশনা পেলে বাদাম চাষ আরও বাড়বে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

উপজেলা সদুপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, তিনি আত্রাই নদীর তীরে সদুপুর নামক স্থানে আড়াই বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। তার জমিতে বিঘা প্রতি ৮ মণ হারে বাদাম উৎপাদন হচ্ছে। বাজারে দামও ভাল পাওয়ায় তিনি আনন্দিত। স্থানীয় কৃষি অফিস থেকে কোন প্রকার সহায়তা তিনি পাননি। সহায়তা পেলে বিভিন্ন ফসল চাষে আরও সাফল্য বয়ে আনতে পারবেন বলে তার মন্তব্য। উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, এবারে উপজেলার ৮ ইউনিয়নে ১৮০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। বাদাম চাষে কৃষকরা যাতে সাফল্য পান এ জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পরামর্শ প্রদান করেছেন।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।