বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মহানবী কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করায়, তার প্রতিবাদে কটুক্তিকারীদের শাস্তির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
 মাওলানা তাবারক হোসেনের সভাপতিত্বে ও মাওলানা তারেক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূইঁয়া, লেখক কলামিস্ট ছাইদুর রহমান, উপজেলা জাসদ নেতা এ হান্নান আল আজাদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এমদাদুল ইসলাম, মুকুল ভদ্র সহ প্রমুখ। এছাড়াও নান্দাইল ছাত্র সমাজের উদ্যোগে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্ররা নান্দাইল সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং কানারামপুর বাজারে হাইওয়ে রোডে ছাত্র-জনতা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।