বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

দুর্যোগে দুঃসময়ে জেলা পুলিশ মৌলভীবাজার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুন, ২০২২
শনিবার (১১ জুন ২০২২) দুপুর ১২.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শমশেরনগর রেল স্টেশনের সন্নিকটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পাওয়া মাত্রেই শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপণ ও যাত্রীদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা গ্রহণ করে।
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আরো একটি বিশেষ দল সেখানে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন করা ও যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর সুব্যবস্থা করেন।
স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টার ফলে কোনোপ্রকার হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
অগ্নিকান্ডের সময় দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে জেলা পুলিশের পক্ষে উদ্বার তৎপরতায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায় ও শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল হক মুন্সী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।