বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রাসুলুল্লাহ সাঃ কে কটুক্তির প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুন, ২০২২
হযরত মুহাম্মাদ (সাঃ) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে অভয়নগরে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার(১১ জুন) বাদ আসর নওয়াপাড়া স্টেশনবাজার হয়ে নুরবাগ বাসষ্ট্যান্ড সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আজিম উদ্দিন এর পরিচালনায় ও সভাপতি মুফতি সরোয়া হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাওঃ আব্দুল আজিজ, উপদেষ্টা হাফেজ গোলাম মাওলা, মুফতি মাসুম বিল্লাহ, এইচ এম মহসিন শেখ, যুগ্ম সম্পাদক অমুফতি আশরাফ সাইদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম কাসেমী, সদস্য মুফতি ইসমাইল হুসাইন রাহমানী, প্রচার সম্পাদক মাওঃ শাহাদাত হোসেন, মাওঃ আজিম উদ্দিন, মাওঃ শামছুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী (সা:) সর্ম্পকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন। এদিকে, মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বরখাস্থকৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে বৃহস্পতিবার দিল্লি পুলিশ এই মামলা দায়ের করেছে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।