বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের বিরুপ প্রভাব আত্রাইয়ে জনপদের পাকা রাস্তাগুলো মরণ ফাঁদে পরিণত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুন, ২০২২

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন জনপদের পাকা রাস্তাগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। অবিরাম এসব রাস্তাতে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে ওই মাটি পড়ে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গেছে। ফলে প্রতিনিয়িত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে পাকা রাস্তা। জনজীবনের মানোন্নয়ন ও উৎপাদিত কৃষিজাত দ্রব্য বাজারজাত করণের জন্য এসব রাস্তা পাকা করা হয়। কিন্তু এসব রাস্তা দিয়ে প্রতিনিয়িত ট্রাক্টর দ্বারা মাটি পরিবহনের ফলে রাস্তাগুলোতে মাটি পড়ে থাকে। আর সামান্য বৃষ্টি হলেই ওই মাটিগুলো কাদা হয়ে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। এদিকে বর্তমানে বিভিন্ন গ্রামের ভিটেমাটি ও মাঠের ফসলি জমি কেটে পুকুর বানানোর মহোৎসব চলছে। যত্রতত্র পুকুর খননে সরকারি বিধি নিষেধ থাকলেও এর কোন তোয়াক্কাই করছেন না পুকুর খননকারীরা। প্রশাসনও অজ্ঞাত কারনে নীরব ভূমিকা পালন করছেন। অনেকেই ভেকু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে পুকুর খননে মেতে উঠেছেন। আর এসব খননকৃত পুকুরের মাটি অনুনোমদিত পরিবহন ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছে বিভিন্ন স্থানে। এদিকে পরিবহনকালে ট্রাক্টর থেকে মাটি পরে রাস্তায় কাদা জমে যাচ্ছে। এমনই একটি রাস্তা উপজেলার দমদমা গ্রামে। ওই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, দমদমা গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির পুকুর খননের মাটিতে তাদের এ রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি এত পিচ্ছিল হয় যে, ওই রাস্তা দিয়ে আর যানবাহন চলাচল করতে পারে না। এমন কি পায়ে হেঁটে চলাচলও সম্ভব হয় না। প্রতিনিয়িত এখানে সাইকেল ও মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমি নিজে রাস্তাটি পরিদর্শন করেছি। ওই ব্যক্তি স্বউদ্যোগে রাস্তা পরিস্কার না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।